বেসরকারি পর্যায়ে এখনই পাওয়া যাবে না করোনার টিকা
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৪৩:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৫ ফেব্রুয়ারী ২০২১
- / ১৬১০ বার পড়া হয়েছে
বেসরকারি পর্যায়ে এখনই পাওয়া যাবে না করোনার টিকা। সরকারি টিকাদান কর্মসূচি ও বিশ্বস্বাস্থ্য সংস্থার কোভ্যাক্স উদ্যোগকে অগ্রাধিকার দেয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে ভারতের সিরাম ইনস্টিটিউট । তাই বেসরকারিভাবে বিক্রির জন্য অক্সফোর্ড টিকা এখনই পাচ্ছে না বেক্সিমকো।
সিরাম ইনিস্টিটিউট কর্তৃপক্ষ জানায়, বেক্সিমকোকে দেয়া প্রতিশ্রুতিবদ্ধ প্রথম দফার পাঁচ লাখ ডোজ সরবরাহে দেরি হবে । অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকার উৎপাদন করছে ভারতের সিরাম ইনস্টিটিউট। বাংলাদেশে সিরামের এই টিকার একমাত্র পরিবেশক হচ্ছে বেক্সিমকো ফার্মা। গেল সপ্তাহে সরকারি পর্যায়ে সরবরাহের জন্য সিরামের ৫০ লাখ ডোজ টিকা হাতে পেয়েছিল প্রতিষ্ঠানটি। এর বাইরে বেসরকারি পর্যায়ে বিক্রির জন্য সিরামের কাছে ১০ লাখ ডোজ টিকা চেয়েছে বেক্সিমকো।


















