দেশে প্রথমবারের মতো কেটিএম মোটর সাইকেল উন্মোচন করলো রানার অটোমোবাইলস
- আপডেট সময় : ০৭:৫৭:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৫ জানুয়ারী ২০২১
- / ১৭৬১ বার পড়া হয়েছে
রেডি টু রেস’ ফিলোসফির সাথে ডিউক এবং আরসি মোটর সাইকেলপ্রেমীদের প্রত্যাশা পূরণে দেশে প্রথমবারের মতো কেটিএম মোটর সাইকেল উন্মোচন করলো রানার অটোমোবাইলস।
দুপুরে জমকালো আয়োজনে ময়মনসিংহের ভালুকায় রানার অটোমোবাইলস লিমিটেডের কারখানায়– বিশ্বের এক নম্বর প্রিমিয়াম ইউরোপিয়ান মোটর সাইকেল ব্র্যান্ড- কেটিএমের দু’টি মডেল আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে কেটিএম-১২৫ ডিউক এবং কেটিএম আরসি-১২৫ মডেল দু’টি উন্মোচন করা হয়। এসময় রানার অটোমোবাইলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী রিয়াজুল চৌধুরী, পরিচালক আমিদ সাকিফ খান, মিডিয়া এন্ড পিআর বিভাগের এজিএম ওয়াহিদ মুরাদসহ কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জানানো হয়, রানার অটোমোবাইলস গ্রাহকদের জন্য সর্বোত্তম অভিজ্ঞতা নিশ্চিত করার উদ্দেশ্যে নতুন পণ্য এবং উদ্ভাবন আনতে অগ্রণী ভূমিকা পালন করছে। কেটিএম মোটরসাইকেল বাংলাদেশে প্রিমিয়াম বাইকিং অভিজ্ঞতার নতুন অধ্যায়ের সূচনা করবে বলে জানান- প্রধান নির্বাহী রিয়াজুল চৌধুরী।



























