কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আবু আহমেদ নাসিম পাভেল ঝিনাইদহে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৫২:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ ডিসেম্বর ২০২০
- / ১৬৬৮ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আবু আহমেদ নাসিম পাভেল ঝিনাইদহে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেছেন।
দুপুরে যুবলীগ নেতা বাসের আলম সিদ্দীকির নেতৃত্বে সদর উপজেলার সীমান্তবর্তী হাটগোপালপুর এলাকা থেকে প্রেসিডিয়াম সদস্য ও তার সফর সঙ্গীদের ৫ হাজার মোটরসাইকেলের শোভাযাত্রার মাধ্যমে অভ্যার্থনা জানানো হয়। পরে যুবলীগের আয়োজনে শহরের মুজিব চত্ত্বরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আবু আহমেদ নাসিম পাভেল, জেলা যুবলীগের আহবায়ক আশফাক মাহমুদ জন, যুবলীগ নেতা বাসের আলম সিদ্দিকী বক্তব্য রাখেন।
























