০১:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

১৯৮ রানে অলআউট অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ১২:২১:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • / ১৫২৯ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টস জিতে ব্যাটিং নেওয়ার সিদ্ধান্ত শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার জন্য দুঃস্বপ্নে পরিণত হয়েছে। ডারউইন টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের পেসারদের দুর্দান্ত বোলিংয়ের সামনে মাত্র ১৯৮ রানে অলআউট হয়েছে স্বাগতিকরা।

অস্ট্রেলিয়ার হয়ে একমাত্র প্রতিরোধ গড়েছেন অভিজ্ঞ ব্যাটার স্টিভেন স্মিথ। তার ৭১ রানের লড়াকু ইনিংসও শেষ পর্যন্ত থামিয়ে দেন হাসান মাহমুদ। এই ডানহাতি পেসার ক্যারিয়ারসেরা বোলিং করে তুলে নিয়েছেন ৬ উইকেট।

ম্যাচের শুরু থেকেই অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ে ছিল অস্বস্তির ছাপ। টস জিতে ব্যাটিংয়ে নামার পরও বাংলাদেশের পেসারদের নিয়ন্ত্রিত লাইন-লেন্থের সামনে স্বাগতিক ব্যাটাররা স্বাভাবিক ছন্দে খেলতে পারেননি। মাত্র ৭৪ রানের মধ্যেই ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া।

লাঞ্চের আগেই টপ অর্ডার ধসিয়ে দিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় বাংলাদেশ। তবে একপ্রান্ত আগলে রেখে দলকে বিপর্যয় থেকে উদ্ধারের চেষ্টা করেন স্মিথ। অ্যালেক্স ক্যারিকে সঙ্গে নিয়ে পঞ্চম উইকেটে ৫৫ রানের জুটি গড়েন তিনি। ক্যারি ১৯ রান করে এবাদত হোসেনের বলে বোল্ড হলে ভাঙে সেই জুটি।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে অস্ট্রেলিয়া। বো ওয়েবস্টারকে ফেরান তাসকিন আহমেদ। অধিনায়ক প্যাট কামিন্সও হাসান মাহমুদের বলে লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান। পরে মিচেল স্টার্ককে আউট করে নিজের চতুর্থ উইকেট পূর্ণ করেন হাসান।

অন্যদিকে স্মিথ নিজের অভিজ্ঞতার পরিচয় দিয়ে ইনিংস এগিয়ে নেন। দুই রানে জীবন পাওয়া এই ব্যাটার ৭৬ বলে ফিফটি পূর্ণ করেন। শেষ পর্যন্ত ১০৯ বলে ৭১ রান করেন তিনি। তার ইনিংসে ছিল সাতটি চার ও একটি ছক্কা। তবে স্মিথের প্রতিরোধও শেষ পর্যন্ত ভেঙে দেন হাসান মাহমুদ।

স্মিথকে ফিরিয়ে টেস্ট ইনিংসে প্রথমবারের মতো ছয় উইকেট নেওয়ার কীর্তি গড়েন হাসান। নতুন বলে শুরু থেকেই চাপ তৈরি করে গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে নিয়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং ধসের মূল কারণ হয়ে ওঠেন তিনি।

হাসানের সঙ্গে তাসকিন আহমেদ ও এবাদত হোসেনও দুর্দান্ত বোলিং করেছেন। ডারউইনের কন্ডিশন কাজে লাগিয়ে বাংলাদেশের পেস আক্রমণ অস্ট্রেলিয়ার শক্তিশালী ব্যাটিং লাইনআপকে পুরো ইনিংসজুড়ে চাপে রাখে।

স্মিথ ছাড়া অস্ট্রেলিয়ার আর কোনো ব্যাটার ৩০ রানের ঘর পার হতে পারেননি। ট্রাভিস হেড করেন ২২, জেক ওয়েদারাল্ড ২৩, ক্যামেরন গ্রিন ১৩ এবং প্যাট কামিন্স করেন ৯ রান।

শেষ পর্যন্ত ১৯৮ রানে অস্ট্রেলিয়াকে অলআউট করে প্রথম ইনিংসেই ম্যাচে এগিয়ে যাওয়ার বড় সুযোগ তৈরি করেছে বাংলাদেশ।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

১৯৮ রানে অলআউট অস্ট্রেলিয়া

আপডেট সময় : ১২:২১:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬