১৮ শ্রমিকের করা মামলায় ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত
- আপডেট সময় : ০৪:৩৭:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০২৩
- / ১৯৫২ বার পড়া হয়েছে
১৮ শ্রমিকের করা মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত। শ্রমিকদের পাওনা না দিয়ে অর্থপাচারের অভিযোগে ১৮ শ্রমিকের মামলার ড. ইউনূসের বিরুদ্ধে সমন জারি করেন শ্রম আদালত।
ড. ইউনুসের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন বলেন, কয়েকজন শ্রমিক একটি মামলা করেছে । তবে সমনের কপি এখনও হাতে আসেনি। হাতে পাওয়ার পর ক্লায়েন্টের সঙ্গে যোগাযোগ করে পরামর্শ করে জবাব দেব। এটি কোনো ফৌজদারি মামলা না, সিভিল মামলার সমন। শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ড. ইউনূসের বিরুদ্ধে আরেকটি মামলায় বিচারধীন রয়েছে। ২০২১ সালের ৯ সেপ্টেম্বর ঢাকার তৃতীয় শ্রম আদালতে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদফতরের শ্রম পরিদর্শক আরিফুজ্জামান ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে মামলাটি করেন। মামলায় শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে নির্দিষ্ট লভ্যাংশ জমা না দেয়া, শ্রমিকদের চাকরি স্থায়ী না করা, গণছুটি নগদায়ন না করার অভিযোগ আনা হয়।


























