১৪ এপ্রিল থেকে সর্বাত্মক লকডাউন
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৮:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৯ এপ্রিল ২০২১
- / ১৬৫৭ বার পড়া হয়েছে
১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য সর্বাত্মক লকডাউন দেয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সকালে সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে এ কথা জানান তিনি। দেশে করোনা সংক্রমণ ভয়াবহ রূপ নিয়েছে, সেই সাথে বাড়ছে সংক্রমণ ও মৃত্যুর হার। ওবায়দুল কাদের বলেন, এক সপ্তাহের চরমান লকডাউনে জনগণের উদাসীন মানসিকতার কোন পরিবর্তন হয়নি। এসময় করোনার এমন পরিস্থিতির জন্য তাদের অবহেলা ও উদাসীনতাকে দায়ী করে জনস্বার্থে এমন সিদ্ধান্ত নেয়া হচ্ছে বলে জানান ওবায়দুল কাদের। এছাড়া ধর্মকে ঢাল বানিয়ে জনগণের সম্পদ বিনষ্টের অপচেষ্টা সহ্য করা হবে না বলেও হুশিয়ারি দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।


























