হামের পরিস্থিতি স্বাভাবিক হতে চার সপ্তাহ সময় লাগবে : স্বাস্থ্য মন্ত্রী
- আপডেট সময় : ০৭:১১:২৬ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
- / ১৮৩৯ বার পড়া হয়েছে
বরিশালে স্বাস্থ্য মন্ত্রী সরদার মো সাখাওয়াত হোসেন বলেছেন, যাদের টিকা দেয়া হয়েছে তাদের রোগ প্রতিরোধের ক্ষমতা তৈরী হতে চার সপ্তাহ সময় লাগবে। তারপর হামের পরিস্থিতি স্বাভাবিক হবে।
বেলা সাড়ে ১১ টায় বরিশাল সদর হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন তিনি। এসময় তিনি আরও বলেন, চার বছর পর পর হামের টিকা দেয়ার কথা ছিলো, ২০২০ সালের পর এর ধারাবাহিকতা না থাকায় হাম বর্তমান পরিস্থিতি ধারণ করে। বর্তমান সরকারের হাতে হামের কোনো ভ্যাক্সিন ছিলোনা। অল্প সময়ের মধ্যে টিকা সংগ্রহ করা হয়েছে। বর্তমানে রোগীর সংখ্যা কমেছে।
আজ হঠাৎ করে বরিশালের বিভিন্ন হাসপাতাল পরিদর্শনে আসেন স্বাস্থ্য মন্ত্রী। সকাল ১০টায় বরিশাল সদর হাসপাতাল পরিদর্শনকালে প্রথমেই টিকিট কাউন্টারের যান।সেখানে এক কর্মীকে অনুপস্থিত পেয়ে তাকে সাময়িক বরখাস্ত করেন। পরে তিনি চিকিৎসকদের হাজিরাখাতা পরিদর্শন করেন এবং রোগীদের সাথে কথা বলেন।


























