০২:১৪ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদির

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:৩৯:১৮ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৫২৯ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিদেশি হজযাত্রীদের সুবিধা বিবেচনায় নিয়ে ২০২৭ সালের হজ মৌসুমের জন্য নতুন প্যাকেজ ঘোষণা করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। নতুন ব্যবস্থায় একটি ইলেকট্রনিক চুক্তির মাধ্যমে হজযাত্রীদের প্রয়োজনীয় বিভিন্ন সেবা নিশ্চিত করা হবে।

সৌদি হজ মন্ত্রণালয় জানিয়েছে, ‘ইলেকট্রনিক পাথ’ প্ল্যাটফর্মের মাধ্যমে এই প্যাকেজ পরিচালনা করা হবে। এর ফলে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে সৌদি আরবে যাওয়া হজযাত্রীদের আগমন থেকে শুরু করে নিজ দেশে ফিরে যাওয়া পর্যন্ত পুরো প্রক্রিয়া একটি সমন্বিত অনলাইন ব্যবস্থার আওতায় আসবে।

প্যাকেজে থাকছে চার প্রধান সেবা

ঘোষিত নতুন প্যাকেজে হজযাত্রীদের জন্য চারটি প্রধান সেবা অন্তর্ভুক্ত করা হয়েছে। এগুলো হলো পবিত্র স্থানগুলোতে প্রয়োজনীয় সেবা, মক্কা ও মদিনায় মানসম্মত আবাসন, অভ্যন্তরীণ পরিবহন এবং প্রতিদিনের খাদ্য ও পানীয়।

এ ছাড়া হজযাত্রীদের প্রয়োজন ও পছন্দ অনুযায়ী অতিরিক্ত কিছু ঐচ্ছিক সেবা নেওয়ার সুযোগও থাকবে। ফলে বিভিন্ন দেশের হজ বিষয়ক দপ্তর ও সংশ্লিষ্ট এজেন্সিগুলো যাত্রীদের আর্থিক সামর্থ্য ও চাহিদা অনুযায়ী প্যাকেজ সাজাতে পারবে।

অনলাইন ব্যবস্থায় আসবে পুরো হজ প্রক্রিয়া

সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, নতুন একক চুক্তিভিত্তিক কাঠামোর মাধ্যমে হজ ব্যবস্থাপনায় আরও সমন্বয় আনা হবে। একই সঙ্গে বিভিন্ন দেশের হজ কর্তৃপক্ষ ও এজেন্সিগুলোকে তাদের নিজস্ব প্রয়োজন অনুযায়ী নমনীয় কর্মসূচি তৈরির সুযোগ দেওয়া হবে।

২০২৭ সালের হজ মৌসুমের আগাম প্রস্তুতির অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এরই মধ্যে হজের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব। প্রস্তুতির অংশ হিসেবে বিশ্বের ৭৫টিরও বেশি দেশের হজ প্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে সৌদি কর্তৃপক্ষ।

এসব বৈঠকে হজ পরিচালনার পরিকল্পনা, নতুন বিধিবিধান এবং হজযাত্রীদের সেবা নিশ্চিত করার বিভিন্ন বিষয় পর্যালোচনা করা হচ্ছে।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদির

আপডেট সময় : ০১:৩৯:১৮ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬