০৮:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬

স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয়, এটি মানুষের মৌলিক অধিকার : ডা. জুবাইদা রহমান

এস. এ টিভি
  • আপডেট সময় : ০৭:২০:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
  • / ১৫৩৭ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয়, এটি মানুষের মৌলিক অধিকার বলে মন্তব্য করেছেন ডা. জুবাইদা রহমান। বলেন, দেশের স্বাস্থ্যখাত দীর্ঘদিনের অবহেলার শিকার। এখনো লাখো মানুষের জন্য চিকিৎসা পাওয়া এক অসম লড়াই। মোট স্বাস্থ্যব্যয়ের প্রায় ৭২ শতাংশ অর্থ মানুষের নিজ পকেট থেকে দিতে হয়। ফলে অসুস্থতা এখনো দারিদ্র্যের অন্যতম প্রধান কারণ। দুপুরে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৫০ শয্যার আইসিইউ ইউনিট উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় স্বাস্থ্যসেবায় সমতা প্রতিষ্ঠায় ঢাকা-১৭ এর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শীর্ষক মতবিনিময় সভা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. জুবাইদা রহমান বলেন, সরকারি হাসপাতালগুলোতে অতিরিক্ত চাপের কারণে স্বাস্থ্যকর্মীরা নিরুৎসাহিত হয় তাই সেবার বণ্টনও অসম। মানসম্মত চিকিৎসা পাওয়ার অধিকার এখনও লাখো মানুষের কাছে প্রতিদিনের সংগ্রাম।

বিশেষ অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণতন্ত্র শুধু ভোটের মধ্যেই সীমাবদ্ধ নয়। জনগণের চাহিদা পূরণে সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নই এর মূল লক্ষ্য। প্রধানমন্ত্রীর নির্দেশনায় স্বাস্থ্যখাতে গুণগত পরিবর্তন আসবে আশাবাদ তথ্যমন্ত্রীর।

স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, দীর্ঘদিনের নৈরাজ্য ও দুর্নীতি কাটিয়ে দেশকে এগিয়ে নিতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। আধুনিক ব্যবস্থাপনা ও পরিকল্পনার মাধ্যমে স্বাস্থ্যখাতকে আরও শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে সরকার।

এর আগে ৫০ শয্যার আইসিইউ ইউনিটের পাশাপাশি প্যাথলজি প্যাভিলিয়ন ও গ্যাস্ট্রোলিভার সেন্টারের উদ্বোধন করেন ডা. জুবাইদা রহমান।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

গুরুত্বপূর্ণ লিংক সমুহ

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2309

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2313

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2319

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2323

Warning: Attempt to read property "ID" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2327

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2331

Warning: Attempt to read property "ID" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2345

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয়, এটি মানুষের মৌলিক অধিকার : ডা. জুবাইদা রহমান

আপডেট সময় : ০৭:২০:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬