সৌদি আরবে ফেনীর সোনাগাজীর যুবকের মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১৯:১৯ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
সৌদি আরবে ব্রেন স্ট্রোক করে ৪২ বছর বয়সী গিয়াস উদ্দিন সুমন নামের এক প্রবাসী বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু হয়েছে। ১আগস্ট শনিবার বাংলাদেশ সময় সকাল ১০টায় হাফারাল বাতান কিং খালেদ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু হয়।
সুমন ফেনী জেলার সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামের বাসিন্দা এবং ৬ নং ওয়ার্ডের সাবেক মেম্বার। তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।
তার নিকটাত্মীয় সৌদি আরব প্রবাসী আনোয়ার হোসেন বলেন, সুমন দেড় বছর আগে নতুন করে কর্মসংস্থানের উদ্দেশ্যে সৌদি আরবের হাফারাল বাতানে যান। ২৮ জুলাই ব্রেন স্ট্রোক করে অসুর হলে তার সহকর্মীরা তাকে হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।

















