০১:০৯ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে ১৩ কোটি টাকার ৭ কেজি সোনারবারসহ পাচারকারী আটক

এস. এ টিভি
  • আপডেট সময় : ১২:০৪:০১ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
  • / ১৫১৫ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে সোনারবারসহ এক পাচারকারীকে আটক করা হয়েছে। আটক পাচারকারী রবিউল ইসলাম (৩৪) চুয়াডাঙ্গার ছয়ঘরিয়া গ্রামের বাসিন্দা। তার পিতার নাম আহমেদ আলী বিশ্বাস। আজ শনিবার বিকাল সাড়ে ৪ টার দিকে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অভিযানে বিপুল পরিমাণে এ সোনা উদ্ধার করা হয় । অভিযানে ১৩ কোটি ৩২ লাখ ৬৩ হাজার টাকা মূল্যের ৬ কেজি ৯৬৮ গ্রাম ওজনের ৩৯ পিস সোনার বার উদ্ধার করা হয়েছে।

চুয়াডাঙ্গা -৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল
মোঃ নাজমুল হাসান আজ শনিবার রাত ৮ টার দিকে গণমাধ্যমে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলার দর্শনা থানার পারকেষ্টপুর সীমান্ত এলাকা দিয়ে ভারতে বিপুল পরিমাণ স্বর্ণ পাচার হতে পারে। এ তথ্যের ভিত্তিতে ৬ বিজিবির একটি টহল দল গোপনে ওই এলাকায় অবস্থান করে।

আজ শনিবার বিকাল সাড়ে ৪ টার দিকে সীমান্তের ৭৮ নং মেইন পিলারের নিকট দিয়ে এক ব্যক্তি মোটরসাইকেল করে যাচ্ছিল। এ সময় বিজিবি তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে বিভিন্ন আকারের ৩৯ পিস সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সোনার ওজন ৬ কেজি ৯৬৮ গ্রাম। যার আনুমানিক বাজারমূল্য ১৩ কোটি ৩২ লাখ ৬৩ হাজার টাকা।

এছাড়াও আটক ব্যক্তির কাছ থেকে একটি মোটরসাইকেল, একটি বাটন মোবাইল ফোন ও নগদ ১৪০ টাকা উদ্ধার করা হয়েছে। আটক মোঃ রবিউল ইসলাম (৩৪) দামুড়হুদা উপজেলার ছয়ঘরিয়া গ্রামের বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন যে, উদ্ধারকৃত সোনাগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে নেয়া হচ্ছিল।

আইনী প্রক্রিয়া শেষে আটক সোনা পাচারকারী রবিউলকে দর্শনা থানায় হস্তান্তর এবং উদ্ধারকৃত সোনার বার চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হবে।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে ১৩ কোটি টাকার ৭ কেজি সোনারবারসহ পাচারকারী আটক

আপডেট সময় : ১২:০৪:০১ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬