সোমবার থেকে সারাদেশে ৭ দিনের কঠোর বিধিনিষেধ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪১:২৮ অপরাহ্ন, শনিবার, ২৬ জুন ২০২১
- / ১৬৯৪ বার পড়া হয়েছে
করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি রোধে সোমবার থেকে সারাদেশে শুরু হচ্ছে কঠোর বিধিনিষেধ। আপাতত ৭ দিনের জন্য এই বিধিনিষেধ মেনে চলতে হবে দেশবাসীকে।
এ সময় জরুরি পরিষেবা ছাড়া সব সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে। অনির্দিষ্টকালের এই ‘বিধিনিষেধ কার্যকরে মাঠে নামবে পুলিশ, রেব ও বিজিবি। একইসঙ্গে মোতায়েন থাকতে পারে সেনাবাহিনীও। গতরাতে সরকারের এক তথ্য বিবরণীতে কঠোর বিধিনিষেধের বিষয়টি নিশ্চিত করা হয়। এতে বলা হয়, জরুরি পণ্যবাহী ছাড়া এ সময় সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। এছাড়া অ্যাম্বুলেন্স ও চিকিৎসা সংক্রান্ত কাজে ব্যবহৃত যানবাহন চলাচল করতে পারবে। গণমাধ্যমও এর আওতাবহির্ভূত থাকবে। জরুরি কারণ ছাড়া বাড়ির বাইরে বের হতে পারবে না কেউ। এদিকে সরকার ঘোষিত লকডাউনের মধ্যেও তৈরি পোশাক কারখানা খোলা রাখতে চায় বিজিএমইএ।



























