সু চির সঙ্গে রেড ক্রসের বৈঠক ঘিরে নতুন প্রশ্ন
- আপডেট সময় : ০৪:৫৭:০১ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
- / ১৬৪৩ বার পড়া হয়েছে
মিয়ানমারে বন্দি সাবেক নেত্রী অং সান সু চির সঙ্গে আন্তর্জাতিক রেড ক্রস কমিটির—আইসিআরসি’র এক প্রতিনিধির সাক্ষাৎ হয়েছে বলে দাবি করেছে দেশটির সরকার।
সোমবার রাজধানী নেপিডোতে এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে সরকারের মুখপাত্র জানিয়েছেন। সরকার প্রকাশিত ছবিতে সু চিকে আইসিআরসি’র মিয়ানমার প্রতিনিধি আরনো দ্য বেকের সঙ্গে দেখা যায়। আইসিআরসি-ও জানিয়েছে, বন্দি ব্যক্তিদের সঙ্গে সাক্ষাতের নিজস্ব নীতিমালা অনুসরণ করে এ বৈঠক হয়েছে এবং ব্যক্তিগতভাবে কথা বলার সুযোগ দেওয়া হয়েছিল।
২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে অং সান সু চির নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করার পর থেকেই তিনি বন্দি রয়েছেন। এরপর থেকে তার স্বাস্থ্য ও অবস্থান নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ বাড়তে থাকে। এই প্রেক্ষাপটে পাঁচ বছরেরও বেশি সময় পর আন্তর্জাতিক কোনো সংস্থার প্রতিনিধির সঙ্গে এটিই তার প্রথম নিশ্চিত সাক্ষাৎ বলে জানা গেছে।

























