৬ জেলায় গ্যাস সরবরাহে বিঘ্নের শঙ্কা
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০৫:০৭:৫৬ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
বঙ্গোপসাগরে প্রতিকূল আবহাওয়ার কারণে এলএনজি সরবরাহে বিঘ্ন ঘটতে পারে। এর প্রভাবে দেশের ছয় জেলায় পাইপলাইনের মাধ্যমে সরবরাহ করা গ্যাসে স্বল্পচাপ ও ঘাটতি দেখা দিয়েছে।
বুধবার (১২ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। বিজ্ঞপ্তিতে বলা হয়, বঙ্গোপসাগরে বিরূপ আবহাওয়ার কারণে এলএনজি সরবরাহ ব্যাহত হচ্ছে। ফলে কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর, ফেনী, লক্ষ্মীপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় গ্যাসের স্বল্পচাপ ও স্বল্পতা বিরাজ করছে।
পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এসব এলাকায় গ্যাস সরবরাহে সাময়িক বিঘ্ন থাকতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
























