সরকার আদালতকেও বিরোধীদল নির্যাতনের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে : গয়েশ্বর
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৭:০১ অপরাহ্ন, সোমবার, ২২ মার্চ ২০২১
- / ১৭২১ বার পড়া হয়েছে
সরকার আদালতকেও বিরোধীদল নির্যাতনের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। একযুগের বেশি সময় ধরে দলের চেয়ারপার্সন খালেদা জিয়া এই সরকারের নির্যাতনের শিকার।
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা জেলা বিএনপি আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে এ অভিযোগ করেন তিনি। বেগম খালেদা জিয়াসহ বিএনপি নেতাদের রোগমুক্তি কামনায় এই দোয়া মাহফিলে আয়োজন করা হয়। অগণতান্ত্রিক সরকারের হাত থেকে দেশকে রক্ষা করার আহ্বান জানিয়ে গয়েশ্বর রায় আরো বলেন, গোটা জাতিকে স্বাধীনতার চেতনাবোধ থেকে দূরে রাখছে সরকার। স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীতে নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের আগেই সাতক্ষীরার নোয়াগাঁওয়ের লোক গ্রামছাড়া। তাহলে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালনের মর্মার্থ কি– সে প্রশ্ন রাখেন গয়েশ্বর চন্দ্র রায়।

























