একদফা দাবিতে কাল কালো পতাকা নিয়ে গণমিছিল করবে বিএনপি
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৭:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩
- / ১৭৫০ বার পড়া হয়েছে
দলটির ঢাকা মহানগর শাখার উত্তর ও দক্ষিণের আয়োজনে এই মিছিল রাস্তায় নামবে বেলা ৩টা থেকে। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে ঢাকার নারিন্দা অভিমুখের কালো মিছিলের আয়োজক বিএনপির ঢাকা মহানগর দক্ষিণ। নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে নতুন নির্বাচন কমিশন গঠনসহ ২৭ দফা দাবি নিয়ে বছর দেড়েক ধরে রাজনীতির মাঠে সক্রিয় দলটি। এদিকে, নিয়মিত চেক আপ করাতে সস্ত্রীক সিঙ্গাপুর গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

























