সব নির্বাচনে দলীয় করণ করেছে আওয়ামী লীগ : মঈন খান
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩৫:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
- / ২৫১৮ বার পড়া হয়েছে
উপজেলা নির্বাচনে কে অংশগ্রহণ করলো, কে করলো না– সেটা নিয়ে বিএনপি’র মাথাব্যথা নেই বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। তিনি বলেন, সব নির্বাচনকে দলীয়করণ করছে আওয়ামী লীগ। জাতীয় পার্টি অতীতের মতো এখনো গৃহপালিত বিরোধী দলের দায়িত্বই পালন করছে বলেও দাবি করেন, মঈন খান। গুলশানে নিজ বাসভবনে এসব কথা বলেন তিনি।
সমসাময়িক বিষয় নিয়ে রাজধানীর গুলশানে নিজ বাসায় সংবাদিকদের সাথে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বাংলাদেশের প্রেক্ষাপটে আন্দোলন করে ক্ষমতার পরিবর্তন করা যাবে না বলে জানান তিনি। আগামী ৮ মে উপজেলা পরিষদ নির্বাচনের বিষয়েও কথা বলেন মঈন খান। জাতীয় পার্টিকে গৃহপালিত দল হিসেবে আখ্যা দেন তিনি। বিএনপির মাঝে পাকিস্তান প্রীতি নেই দাবি করে তিনি বলেন,পাকিস্তানের প্রশংসায় আওয়ামীলীগ বেশি খুশি হয়।
























