১০:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের আল্টিমেটাম

এস. এ টিভি
  • আপডেট সময় : ০৯:০৭:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • / ১৫৩৯ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টানা বৃষ্টি, জলাবদ্ধতা ও বন্যার কারণে এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে আন্দোলনে নেমেছে পরীক্ষার্থীরা। রাজধানীর সায়েন্স ল্যাব মোড় অবরোধের পর মিছিল নিয়ে ঢাকা শিক্ষাবোর্ড ঘেরাও করে তারা। এ সময় শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি তুলে ধরে আন্দোলনকারীরা।

টানা বৃষ্টি আর বন্যা পরিস্থিতির কারণে পরীক্ষা স্থগিতের দাবি এইচএসসি পরীক্ষার্থীদের। মঙ্গলবার সকালে তিন দফা দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে জড়ো হন ২০২৬ ব্যাচের একদল শিক্ষার্থী। সেখানে সড়ক অবরোধ করে বিক্ষোভের পর, তারা মিছিল নিয়ে নীলক্ষেত ও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস হয়ে রওনা হন শিক্ষা বোর্ডের দিকে।

দুপুরের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে পৌঁছালে শিক্ষার্থীদের বাধা দেয় পুলিশ। পরে তারা পলাশী মোড় ঘুরে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ।

শিক্ষার্থীদের তিন দফা দাবির মধ্যে রয়েছে—দুর্যোগ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত রাখা, বৈরী আবহাওয়ার কারণে গত ১৩ জুলাই পরীক্ষায় অংশ নিতে না পারাদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা করা এবং ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ।

পরীক্ষার্থীদের এই আন্দোলনের মুখে সরকার বা শিক্ষা মন্ত্রণালয় শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেয়, এখন সেদিকেই চোখ সবার।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের আল্টিমেটাম

আপডেট সময় : ০৯:০৭:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬