০৮:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

শিক্ষকদের প্রশিক্ষণ ছাড়া প্রাথমিকে পাঠদান নয় : ববি হাজ্জাজ

এস. এ টিভি
  • আপডেট সময় : ০৭:০৫:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
  • / ১৫৩৩ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রশিক্ষণ ছাড়া কোনো শিক্ষককে শ্রেণিকক্ষে পাঠদান করতে দেয়া হবে না বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, গত কয়েক বছরে শিক্ষা খাত ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকার সেই ক্ষত কাটিয়ে ওঠার কাজ করছে। শিক্ষকদের বেতন বাড়ানোর বিষয়টাও ভাবা হচ্ছে। এদিকে নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, দেশে আবারও শিক্ষা আন্দোলনের প্রয়োজন দেখা দিয়েছে। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত সরকারের অগ্রাধিকার ও শিক্ষা খাত: বাজেট বাস্তবতা শীর্ষক সংলাপে এসব কথা বলেন তারা।

রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে নাগরিক প্লাটফর্ম আয়োজন করে সরকারের অগ্রাধিকার-শিক্ষা খাত: বাজেট ও বাস্তবতা শীর্ষক সংলাপ। অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনায় রাজনৈতিক হস্তক্ষেপ শিক্ষার পরিবেশ ও জবাবদিহিতাকে ক্ষতিগ্রস্ত করে। শিক্ষা ব্যবস্থাকে একক কাঠামোর আওতায় না আনলে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা কঠিন হয়ে পড়বে।

সংলাপে ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, শিক্ষা আন্দোলনকে যদি রাজনৈতিক-সামাজিক আন্দোলনে পরিণত করা না যায়, তাহলে মানুষ যে পরিবর্তন চায় তা অর্জন করা কঠিন হবে।

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, দেশের ৩০ থেকে ৪০ শতাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের জরুরি সংস্কার প্রয়োজন। কিছু ভবন এতটাই জরাজীর্ণ যে সেগুলো নতুন করে নির্মাণ করা ছাড়া উপায় নেই।

জাতীয় শিক্ষাক্রম প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, সরকার সমমানের শিক্ষাক্রম চালুর চেষ্টা করছে। আগামী ৩ থেকে ৫ বছরের জন্য একটি টেকসই কর্মপরিকল্পনা তৈরি করা হচ্ছে। শিক্ষাক্রম তৈরিতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বয় থাকবে বলেও জানান তিনি।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

গুরুত্বপূর্ণ লিংক সমুহ

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2309

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2313

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2319

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2323

Warning: Attempt to read property "ID" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2327

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2331

Warning: Attempt to read property "ID" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2345

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

শিক্ষকদের প্রশিক্ষণ ছাড়া প্রাথমিকে পাঠদান নয় : ববি হাজ্জাজ

আপডেট সময় : ০৭:০৫:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬