০৭:১৯ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬

রয়টার্স: নিরাপত্তা পেলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হবেন সাকিব

এস. এ টিভি
  • আপডেট সময় : ০৬:৩৪:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
  • / ১৫৩০ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব আল হাসান জানিয়েছেন, সরকার নিরাপত্তার নিশ্চয়তা দিলে তিনি দেশে ফিরে তার বিরুদ্ধে থাকা হত্যা মামলাসহ সব অভিযোগের বিচারপ্রক্রিয়ার মুখোমুখি হতে প্রস্তুত। একই সঙ্গে দেশের মাটিতে একটি বিদায়ী সিরিজ খেলার ইচ্ছার কথাও জানিয়েছেন তিনি।

শুক্রবার শ্রীলঙ্কা থেকে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে সাকিব বলেন, তিনি কোনো অন্যায় করেননি বলে বিশ্বাস করেন এবং আদালতের সব প্রক্রিয়ায় অংশ নিতে প্রস্তুত। বর্তমানে তিনি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলছেন এবং এখনও আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেননি। ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের হয়ে খেলার আশাও প্রকাশ করেছেন তিনি।

২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন সাকিব। সম্প্রতি ভারতের নয়াদিল্লি থেকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অংশ নেওয়ার পর তিনি আবারও আলোচনায় আসেন।

দেশে ফেরার প্রসঙ্গে সাকিব বলেন, এখনই ফিরতে চান। তবে তা সম্ভব না হলে শেখ হাসিনার সঙ্গে পরে ফেরার বিষয়টিও বিবেচনায় রাখবেন। তিনি আরও জানান, অতীতে একজন আইনজীবীর মাধ্যমে স্বরাষ্ট্র, আইন ও ক্রীড়া মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলো প্রত্যাহারের আবেদন করেছিলেন। তার দাবি, মামলাগুলো ভিত্তিহীন হলেও সে সময় কোনো সাড়া পাননি।

সাকিব আরও বলেন, দেশে ফেরার বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কথা বলতে চান। তবে এ বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স।

ক্রিকেট ক্যারিয়ার নিয়ে সাকিব বলেন, এখনও খেলাটি উপভোগ করছেন এবং বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলছেন। তবে বয়সের কারণে অবসরের সিদ্ধান্ত নিতে খুব বেশি সময় হাতে নেই বলেও মন্তব্য করেন তিনি।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

রয়টার্স: নিরাপত্তা পেলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হবেন সাকিব

আপডেট সময় : ০৬:৩৪:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬