রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের চলছে আমরণ অনশন কর্মসূচি
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৪:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০১৯
- / ১৬৫৫ বার পড়া হয়েছে
মজুরী কমিশন বাস্তবায়ন ও বকেয়া মজুরী আদায়সহ ১১ দফা দাবিতে তৃতীয় দিনের মতো রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের চলছে আমরণ অনশন কর্মসূচি। খুলনা, রাজশাহী, চট্টগ্রাম ও নরসিংদিতে পাটকল সিবিএ-ননসিবিএ সংগ্রাম পরিষদ এ কর্মসূচির ডাক দিয়েছে।
এদিকে, টানা ৪৮ ঘণ্টারও বেশি সময় অনশনে থাকা চট্টগ্রামের ৯ পাটকল শ্রমিকদের মধ্যে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েছে। তাদেরকে ভর্তি করা হয়েছে চকবাজার মেডিকেলে। রোববার দুপুর থেকে এই কর্মসুচি শুরু করেন তারা। কনকনে শীতের মধ্যেও পরিবার-পরিজন নিয়ে মিল গেটে অবস্থান নিয়েছে শ্রমিকরা। দাবি আদায়ে খোলা আকাশের নিচেই রাত কাটাচ্ছেন তারা। আন্দোলনরত শ্রমিকরা জানান, বারবার তাদের ন্যায্য দাবি মেনে নেয়ার আশ্বাস দিয়ে বাস্তবায়ন না করায় বাধ্য হয়ে আবারও আন্দোলনে নামতে হয়েছে তাদের।
























