রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই: অ্যাটর্নি জেনারেল
- আপডেট সময় : ০৩:২১:২৩ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
- / ১৫৩২ বার পড়া হয়েছে
রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠানে কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
বুধবার (১৯ আগস্ট) সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্ধারিত সময়সূচি অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন নির্বিঘ্নে অনুষ্ঠিত হবে।
এদিকে সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ এবং রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট হাইকোর্টে খারিজের পর আপিল বিভাগে আবেদন করেছেন রিটকারী আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ।
এর আগে মঙ্গলবার (১৮ আগস্ট) বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের হাইকোর্ট বেঞ্চ রিটটি সরাসরি খারিজ করে দেন।
রিটে সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিতের আবেদন জানানো হয়েছিল। রিটকারী আইনজীবীর দাবি, ৭০ অনুচ্ছেদের কারণে সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।
তবে হাইকোর্ট রিট খারিজ করে দেওয়ার পর রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠানে কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল।























