রাতে শ্রেষ্ঠত্বের মঞ্চে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন
- আপডেট সময় : ০৯:৩১:০৭ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
- / ১৬৩৯ বার পড়া হয়েছে
রাতে বিশ্বকাপ ফাইনাল। শ্রেষ্ঠত্বের মঞ্চে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। শিরোপা ধরে রাখতে বদ্ধপরিকর আর্জেন্টিনা। আর ২০১০ সালের পর সোনালটি ট্রফি পুনরুদ্ধার করতে চায় স্পেন। নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে দু’দলের মহারণ।
অপেক্ষা ধ্রুপদী লড়াইয়ের। আর্জেন্টিনা-স্পেন মহারণ। বিশ্ব দেখতে বিশ্বের সেরা দুই দলের ফাইনাল।
যে মঞ্চ কেউ মাতাবেন জ্বলে উঠে কেউ আবার হবেন নায়ক থেকে ভিলেন।
টানা দ্বিতীয় সোনালী ট্রফি জিততে মাঠে নামবে আর্জেন্টিনা। আরও একবার মেসিকে সম্মানের শীর্ষে উঠাতে কোন কিছুরই কমতি রাখতে চায় না স্কালোনির দল। বিপরিতে সোনালী প্রজন্মের হাতে বিশ্বকাপের স্মারক তুলে দিতে চায় স্পেন। ইয়ামালের প্রথম বিশ্বকাপকে রাঙ্গিয়ে দেয়ার লক্ষ্য দলটির।
বিশ্বকাপ জিততে ছাড় দিতে চান না কেউ কাউকে। কথার লড়াইয়ে ছাপিয়ে মাঠে সেরাটা দেয়ার লক্ষ্য দু’দলের।
রোড টু ফাইনালে দু’দলের অবস্থান বিপরিতমুখি। বিশ্বকাপে কঠিন পরীক্ষা দিতে হয়েছে আর্জেন্টিনাকে। আরও নির্দিষ্ট করে বললে নক আউট পর্ব। যেখানে সেমিফাইনাল প্রতিটি ম্যাচই হারতে হারতে জিতেছে আলবিসেলেস্তে।
তবে, ধারাবাহিকতা দেখিয়েছে স্পেন। পুরো আসরে গোল হজম করেছে মাত্র একটা। সেমিতে ফেভারিট ফ্রান্সকে যেভাবে বিদায় করেছে তা ছিলো অবিশ্বাস্য।
আর্জেন্টিনার মেসি আর স্পেনের রদ্রি, দুই দলের দুই অধিনায়ক নেতৃত্ব দিচ্ছেন সামনে থেকে। এই ম্যাচে মেসির সঙ্গে আলোচনায় লামিন ইয়ামাল। দুই মঞ্চের তারকা হয়ে মাঠ মাতাবেন এক মঞ্চে।
আট বছর পর মুখোমুকি হচ্ছে দু’দল। বিশ্বকাপ দেখায় আর্জেন্টিনা এগিয়ে থাকলেও ১৪বার মুখোমুখি লড়াইয়ে সমানে সমান আর্জেন্টিনা ও স্পেন।

























