রংপুর কাস্টমস কর্মকর্তাদের দুর্নীতির প্রতিবাদ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:১৯:৪৫ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
- / ১৫৪০ বার পড়া হয়েছে
রংপুর সাংবাদিক ইউনিয়ন সভাপতি সালেকুজ্জামান সালেকের সঙ্গে কাস্টমসের কমিশনারের অসৌজন্যমূলক আচরণ ও মিঠাপুকুরের দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মিঠাপুকুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১১টায় মিঠাপুকুর প্রেসক্লাব চত্বরে আয়োজিত কর্মসূচিতে বক্তারা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, রংপুরের কমিশনার মোহাম্মদ সফিউর রহমানের অপসারণ এবং দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি জানান। তারা অভিযোগ করেন, সাংবাদিকদের কণ্ঠরোধের অপচেষ্টা চলছে এবং তা বন্ধ না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন। প্রেসক্লাব সভাপতি শেখ শাদী সরকারের সভাপতিত্বে সমাবেশে স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক নেতারা সংহতি প্রকাশ করেন।


























