০৯:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬

যাত্রী হয়রানি প্রতিরোধে রাজধানীজুড়ে বিশেষ মোবাইল টিম মোতায়েন

এস. এ টিভি
  • আপডেট সময় : ০৮:৫৯:১৬ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
  • / ১৫৪০ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঈদযাত্রায় যাত্রী হয়রানি প্রতিরোধে রাজধানীজুড়ে বিশেষ মোবাইল টিম মোতায়েন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনে গিয়ে ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ জানান, ঘরমুখো মানুষের নিরাপত্তা নিশ্চিতে ফুট পেট্রোল, চেকপোস্ট ও সিসিটিভি নজরদারি বাড়ানো হয়েছে। এদিকে, কোনো ধরনের ভোগান্তি ছাড়াই নির্বিঘ্নে ঢাকা ছাড়ছেন গাবতলীর যাত্রীরা।

পবিত্র ঈদুল আযহার আনন্দ প্রিয়জনদের সাথে ভাগাভাগি করতে ঢাকা ছাড়তে শুরু করেছে মানুষ। সকাল থেকেই রাজধানীর অন্যতম প্রবেশদ্বার গাবতলী বাস টার্মিনালে দেখা গেছে ঘরমুখো যাত্রীদের উপচে পড়া ভিড়। দীর্ঘ কর্মব্যস্ততা আর যান্ত্রিক শহরের ক্লান্তি পেছনে ফেলে স্বজনদের কাছে ফেরার আনন্দ স্পষ্ট সবার চোখেমুখে।

পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন, এবার সরকার নির্ধারিত ভাড়াতেই টিকিট বিক্রি করা হচ্ছে। আজ ও আগামীকাল যাত্রীদের চাপ আরও বাড়তে পারে উল্লেখ করে অতিরিক্ত ট্রিপের প্রস্তুতিও রাখছেন টিকিট বিক্রেতারা।

এদিকে, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে গাবতলীসহ রাজধানীর প্রধান প্রবেশ ও বাহির পথগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সকালে গাবতলী টার্মিনাল পরিদর্শনে এসে ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ জানান, যাত্রী হয়রানি ও অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে মাঠে কাজ করছে বিশেষ মোবাইল টিম।

ঈদকে ঘিরে প্রায় দেড় কোটি মানুষের বাড়ি ফেরার এই বিশাল যাত্রা স্বস্তিদায়ক ও নিরাপদ করতে ডিএমপির পাশাপাশি সমন্বিতভাবে কাজ করছে সরকারের সংশ্লিষ্ট সব সংস্থা।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

যাত্রী হয়রানি প্রতিরোধে রাজধানীজুড়ে বিশেষ মোবাইল টিম মোতায়েন

আপডেট সময় : ০৮:৫৯:১৬ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬