মেহেরপুরে আউশ ধান কাটার উদ্বোধন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৮:৫৮ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২০
- / ১৭৭৮ বার পড়া হয়েছে
মেহেরপুরে আউশ ধান কাটার উদ্বোধন করা হয়েছে।সকালে জুম কনফারেন্সের মাধ্যমে মেহেরপুর সদর উপজেলার কাঁলাচাঁদপুর মাঠে এই ধান কাটার উদ্বোধন করেন কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ডঃ মুনসুর আলম খান। এছাড়া উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক স্বপন কুমার খাঁ। এ সময় কৃষকরা জুম কনফারেন্সে তাদের বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেন। পরে জমি থেকে ধান কর্তনের পর ফলনও পরিমাপ করা হয়। এ সময় কৃষি মন্ত্রী বলেন, নতুন নতুন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষি সমৃদ্ধি হচ্ছে। নানা ধরনের ধানের জাতেরও উদ্ভাবন করা হয়েছে। যার ফলে ফলনও বৃদ্ধি পাচ্ছে।



























