০৫:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬

ভোগান্তি পেরিয়ে শেষ টেস্টের ভেন্যুতে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার
  • আপডেট সময় : ০৪:৩০:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • / ১৫৩৪ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটের বড় জয় পেয়েছে বাংলাদেশ। একদিনের বিশ্রাম শেষে দ্বিতীয় ও শেষ টেস্টের ভেন্যু ম্যাকাইয়ে পৌঁছেছে টাইগাররা। তবে প্রায় ৬ ঘণ্টার যাত্রাপথ পাড়ি দিতে লেগেছে ১৪ ঘণ্টা। ফ্লাইট বিলম্বের কারণে এই ভোগান্তিতে পড়তে হয় ক্রিকেটারদের।

স্থানীয় সময় মঙ্গলবার ভোর ৫টায় ডারউইন থেকে ম্যাকাইয়ের উদ্দেশে রওনা দেয় বাংলাদেশ দল। দীর্ঘ যাত্রার পর সন্ধ্যা ৭টার কিছুক্ষণ আগে ম্যাকাই বিমানবন্দরে পৌঁছান ক্রিকেটাররা। বিমানবন্দর ছাড়ার সময় তাদের চোখেমুখে ক্লান্তির ছাপ দেখা যায়। দলের সব সদস্য একই ফ্লাইটে ছিলেন।

আগামী ২২ আগস্ট ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। এই মাঠে প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক পুরুষ টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ইতোমধ্যে ম্যাচের প্রথম দিনের সব টিকিট বিক্রি হয়ে গেছে। দ্বিতীয় দিনের টিকিটও প্রায় শেষের পথে। ফলে বাংলাদেশের ঐতিহাসিক জয়ের পর শেষ টেস্ট ঘিরে ম্যাকাইয়ে দর্শকদের আগ্রহও তুঙ্গে।

ম্যাকাই অস্ট্রেলিয়ার ১২তম টেস্ট ভেন্যু হিসেবে যুক্ত হয়েছে। ২২ আগস্ট শুরু হয়ে ম্যাচটি চলবে ২৬ আগস্ট পর্যন্ত। প্রতিদিনের খেলা শুরু হবে স্থানীয় সময় সকাল ১০টায়।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ভোগান্তি পেরিয়ে শেষ টেস্টের ভেন্যুতে বাংলাদেশ

আপডেট সময় : ০৪:৩০:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬