ভাসানচরে পৌঁছেছেন আরও ১ হাজার ২৮৭ রোহিঙ্গা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৩:৩৫ অপরাহ্ন, সোমবার, ৩১ জানুয়ারী ২০২২
- / ১৭৩৫ বার পড়া হয়েছে
দশম ধাপে কক্সবাজারের উখিয়া থেকে নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়ার ভাসানচরে পৌঁছেছেন আরও ১ হাজার ২৮৭ রোহিঙ্গা। এ নিয়ে ভাসানচরের আশ্রয়ণ কেন্দ্রে মোট ২০ হাজার ৯৪৯ জন রোহিঙ্গা আশ্রয় নিয়েছেন।
দুপুরে নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা টুনা’ ও ‘বানৌজা সন্দ্বীপ’-এ করে এ তাদের ভাসানচরে আনা হয়। ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের দায়িত্বে থাকা অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার উপসচিব মোয়াজ্জেম হোসেন বলেন, ‘১ হাজার ২৮৭ রোহিঙ্গাকে জাহাজ থেকে নামানোর পর নৌবাহিনীর হেলিপ্যাডে নেয়া হয়। পরে সেখান থেকে গাড়িতে তাদের জন্য নির্ধারিত ক্লাস্টারে নিয়ে যাওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ‘৬৫ জন রোহিঙ্গা কক্সবাজার থেকে বেড়াতে এসেছেন ও ৮১ জন ভাসানচর থেকে কক্সবাজার বেড়াতে যান। তারাও একই জাহাজে এসেছেন।














