ব্রাহ্মণবাড়িয়ায় সরাইল উপজেলার ৮ গ্রামকে লকডাউনের নির্দেশ
- আপডেট সময় : ১২:৫৬:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২০
- / ১৬৯৬ বার পড়া হয়েছে
পূর্ব ঘোষনা ছাড়া লকডাউনের মধ্যেই ব্রাহ্মণবাড়িয়ায় সরাইল উপজেলার বেড়তলা গ্রামে মাওলানা জুবায়ের আহমদ আনসারীর নামাজে জানাযায় প্রায় লাখো মানুষ অংশ নেয়ায় জেলার তিন উপজেলা ৮টি গ্রামের বাসিন্দাদের ১৪ দিনের হোম কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করতে ৮ গ্রামকে লকডাউনের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।
শনিবার সন্ধ্যায় গ্রামগুলোতে নির্দেশনার বিষয়ে মাইকিং করে জানিয়ে দেয়া হয়। গ্রামগুলো হল আশুগঞ্জ উপজেলার খড়িয়ালা, বৈগইর, মৈশাইর, সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের শান্তিনগর, সীতাহরণ, বড়ইবাড়ি ও বেড়তলা, সদর উপজেলা মালিহাতা গ্রাম। এই গ্রামের কেউ আগামী ১৪দিন বাড়ি থেকে বের হলেই আইন শৃঙ্খলাবাহীনি কঠোর আইন আনুগ ব্যবস্থা নেয়ার ঘোষনা দিয়েছেন। ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার সরাইল (সার্কেল) মাসুদ রানা জানান, প্রশাসনের নির্দেশে গ্রামের বাসিন্দাদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেয়া হয়েছে এবং তা বাস্তবায়নে ৮ গ্রামকে লক ডাউন ঘোষনা করা হয়েছে। হোম কোয়ারেন্টাইন নিশ্চত করতে এলাকাগুলোতে সার্বক্ষণিক পুলিশের টহল থাকবে। সেই সাথে এই গ্রামের কাউকে গ্রাম থেকে বের হতে দেয়া হবে না। খোলা থাকবে না কোন কোন দোকানপাট। যে কোন প্রয়োজনে জনপ্রতিনিধিদের সাথে যোগাযোগ করা হলে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।

























