ব্যারিস্টার রফিক উল-হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন শেখ হাসিনা
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪০:৪২ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২০
- / ১৭০৫ বার পড়া হয়েছে
সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ ও প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিক উল-হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, দেশের গুরুত্বপূর্ণ সাংবিধানিক বিষয়ে ব্যারিস্টার রফিকুল হক নানা পরামর্শ দিতেন।
তিনি বলেন, ২০০৭ সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার তাকে মিথ্যা মামলায় বন্দি করে। সেই দুঃসময়ে ব্যারিস্টার রফিক-উল হক তাকে কারাগার থেকে মুক্ত করতে আইনি লড়াইয়ে এগিয়ে আসেন। শেখ হাসিনা গভীর কৃতজ্ঞতার সঙ্গে সে কথা স্মরণ করেন। প্রধানমন্ত্রী তার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। প্রবীণ আইনজীবী রফিক-উল হকের মৃত্যুতে রাষ্ট্রপতি আব্দুল হামিদও শোক প্রকাশ করেছেন।

























