বৈদেশিক বাণিজ্য বাড়াতে কূটনৈতিক তৎপরতার উপর জোর দিয়ে কাজ করছে বর্তমান সরকার
- আপডেট সময় : ১২:২৯:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১
- / ১৭৭৫ বার পড়া হয়েছে
বৈদেশিক বাণিজ্য বাড়াতে কূটনৈতিক তৎপরতার উপর জোর দিয়ে কাজ করছে বর্তমান সরকার, জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আরো জানান, গবেষণার মাধ্যমে নতুন পণ্য ও রপ্তানি খাত তৈরি করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।
সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত বাংলাদেশ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট সামিট ২০২১ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। ব্যবসায়ী নেতা ও বিনিয়োগকারীদের একটি ভার্চুয়াল প্ল্যাটফর্মে এনে সপ্তাহব্যাপী এই সামিটের আয়োজন করেছে বাণিজ্য মন্ত্রণালয় এবং ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রিজ। বিশ্বের ৩৮টি দেশের মোট ৫৫২টি প্রতিষ্ঠান এতে অংশ নিয়েছে। গণভবন থেকেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই অনুষ্ঠানে যোগদেন প্রধানমন্ত্রী। উদ্বোধনী ভাষণে শেখ হাসিনা বলেন, বাংলাদেশে বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করতে কাজ করছে বর্তমান সরকার। তবে ব্যবসায়ীদের এই সুযোগ কাজে লাগাতে আরও উদ্যোগী হওয়ার পরামর্শ দেন তিনি।



























