বেগম রোকেয়া দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী
- আপডেট সময় : ০৫:১৬:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর ২০২১
- / ১৮৩৩ বার পড়া হয়েছে
বেগম রোকেয়া দিবস আজ। নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রতিবছর এদিন সারাদেশে জাতীয়ভাবে রোকেয়া দিবস পালন করা হয়। দিনটি উপলক্ষে এবারও সরকারি-বেসরকারি উদ্যোগে দেশজুড়ে বিভিন্ন কর্মসূচি নেয়া হয়েছে। বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রাষ্ট্রপতি বলেছেন, বেগম রোকেয়া শুধু নারী শিক্ষারই অগ্রদূত ছিলেন না, তিনি ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী নিবেদিত প্রাণ একজন সমাজকর্মী। বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বেগম রোকেয়া ছিলেন দূরদৃষ্টি সম্পন্ন একজন আধুনিক নারী। বেগম রোকেয়া উপলব্ধি করেছিলেন রাষ্ট্রের সার্বিক উন্নয়নে নারীকে প্রাতিষ্ঠানিক শিক্ষায় উপযুক্ত করে গড়ে তোলা একান্ত প্রয়োজন। প্রধানমন্ত্রী আরো বলেন, তার এই উপলব্ধি ও আদর্শ বাংলাদেশের নারী সমাজকে অনুপ্রেরণা জোগায়। দেশের আর্থ সামাজিক প্রেক্ষাপটে নারীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ৫ জনকে বেগম রোকেয়া পদক ২০২১ সম্মাননা দেয়া হয়েছে। রোকেয়া পদক বিজয়ীরা হচ্ছেন নারী শিক্ষায় অধ্যাপক হাসিনা জাকারিয়া, অধিকার প্রতিষ্ঠায় অর্চনা বিশ্বাস, আর্থ-সামাজিক উন্নয়নে শামসুন্নাহার রহমান পরান (মরণোত্তর), শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে নারী বিপ্লবের জন্য অধ্যাপক ড. জিনাত হুদা ও পল্লী উন্নয়নে ড. সারিয়া সুলতানা।

























