বিশ্বকাপের মঞ্চে কেটি পেরি-লিসার সঙ্গে বাংলাদেশের সঞ্জয়
- আপডেট সময় : ০৭:১৫:২০ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চ যেখানে একসঙ্গে হাজির হন বিশ্বের সেরা তারকারা। আর সেই আলো ঝলমলে আয়োজনে এবার বাংলাদেশের নামও। পপ তারকা কেটি পেরি আর ব্ল্যাকপিংকের লিসার সঙ্গে একই মঞ্চে পারফর্ম করতে যাচ্ছেন বাংলাদেশের ডিজে সঞ্জয়। খবরটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে বইছে উচ্ছ্বাসের ঝড়।
বিশ্বকাপ মানে শুধু ফুটবলের লড়াই নয় বরং এটি এখন বৈশ্বিক বিনোদনেরও সবচেয়ে বড় মঞ্চগুলোর একটি। আর সেই মঞ্চে জায়গা করে নেওয়া সহজ নয়। বছরের পর বছর আন্তর্জাতিক মিউজিক অঙ্গনে কাজ করার অভিজ্ঞতা আর নিজস্ব স্টাইল দিয়েই এবার সেই জায়গা অর্জন করেছেন বাংলাদেশের ডিজে সঞ্জয়।
ইলেকট্রনিক ড্যান্স মিউজিকের সঙ্গে দক্ষিণ এশীয় বিটের মিশেলে সঞ্জয়ের কাজ আগেই নজর কেড়েছিল আন্তর্জাতিক অঙ্গনে। বিভিন্ন আন্তর্জাতিক ফেস্টিভ্যাল ও লাইভ ইভেন্টে পারফর্ম করার পর এবার তার ক্যারিয়ারে যোগ হচ্ছে নতুন এক মাইলফলক।
আয়োজকদের ঘোষণায় জানা গেছে, বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে প্রযুক্তিনির্ভর বিশাল স্টেজ, লাইট শো এবং একাধিক আন্তর্জাতিক পারফরম্যান্স আর সেখানেই কেটি পেরি ও লিসার মতো বিশ্বখ্যাত তারকাদের সঙ্গে পারফর্ম করবেন বাংলাদেশের সঞ্জয়। ভক্তদের কাছে বিষয়টি শুধু একটি পারফরম্যান্স নয় বরং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার এক গর্বের মুহূর্ত।
খবরটি ছড়িয়ে পড়ার পর সোশ্যাল মিডিয়ায় অভিনন্দনের বার্তায় ভরে গেছে সঞ্জয়ের টাইমলাইন। অনেকে বলছেন বাংলাদেশি শিল্পীরাও এখন বিশ্বমানের মঞ্চে নিজেদের জায়গা তৈরি করতে পারছেন সেটিই সবচেয়ে বড় অর্জন।
বিশ্বকাপের মঞ্চে এবার শুধু খেলার উত্তেজনাই নয় থাকছে বাংলাদেশের সুরও। কেটি পেরি, লিসা আর বাংলাদেশের সঞ্জয় একই মঞ্চে এই আয়োজন দেখতে এখন অপেক্ষায় বিশ্বজুড়ে ভক্তরা।


























