বিদ্যুৎ আওয়ামী লীগের দুর্নীতির প্রধান খাত : ফখরুল
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫০:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩
- / ১৮৭২ বার পড়া হয়েছে
বিদ্যুৎকে দুর্নীতির প্রধান খাত হিসেবে বেছে নিয়েছে আওয়ামী লীগ সরকার, এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি আদানির সঙ্গে বিদ্যুৎ আমদানির চুক্তি ও সকল রেন্টাল চুক্তি বাতিলের দাবি জানান। বলেন, সরকারের দুর্নীতির খতিয়ান জনসম্মুক্ষে প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।
রাষ্ট্রকে ফতুর করে দিতেই নতুন নতুন অপরিকল্পিত, অকার্যকর প্রকল্প গ্রহণ করছে সরকার। যমুনা নদী সংকুচিত করার প্রকল্প আত্মঘাতীমূলক বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।
কাতার সফরের সংবাদ সম্মেলন সম্পর্কে মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রী কথা দিয়ে কথা রাখেন না। ফলে নির্বাচন নিয়ে সংলাপ হতে পারে না।
আগামী নির্বাচন নিয়ে খারাপ কিছু হলে তার দায় আওয়ামী লীগের বলেও মন্তব্য করেন তিনি।


























