বিএনপির রাজনীতি এখন টেলিভিশন নির্ভর
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৭:২৪ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২০
- / ১৮০৯ বার পড়া হয়েছে
বিএনপির রাজনীতি এখন টেলিভিশন নির্ভর। এটি না থাকলে তাদের রাজনীতি অনেকটাই গুরুত্বহীন হয়ে পড়তো বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সকালে সরকারি বাসভবনে ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি । পৃথিবীর কোন দেশেই করোনা মোকাবিলায় রাজনৈতিক টাস্কফোর্স গঠিত হয়নি উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, শুধু ভ্যাকসিন ও চিকিৎসা বিষয়ে টাস্কফোর্স গঠিত হয়েছে। বিএনপি এখনো নেতিবাচক রাজনীতির বৃত্তে আটকে আছে অভিযোগ করে দেশের এই সংকটে বিএনপিকে দায়িত্বশীল ভূমিকা পালনেরও আহবান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে দেশের বৌদ্ধ সাম্প্রদায়িককে আওয়ামী লীগের পক্ষে শুভেচ্ছা জানান। সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে ওবায়দুল কাদের গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।

























