ফ্যাসিবাদ যেন দেশের স্বাধীনতা ও জনগণের অধিকার হরণ করতে না পারে : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০২:২৬:৪৪ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
- / ১৭৬৭ বার পড়া হয়েছে
কোনো ফ্যাসিবাদ বা স্বৈরাচার যেন দেশের স্বাধীনতা ও জনগণের অধিকার হরণ করতে না পারে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে দেয়া বক্তব্যে তিনি একথা বলেন।
সকালে তারেক রহমান মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট তুলে ধরেন এবং রাজারবাগ পুলিশের সাহসিকতা ও ত্যাগের মর্যাদা স্মরণ করেন। তিনি পুলিশের শৃঙ্খলা, দায়িত্ববোধ ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করার গুরুত্বে জোর দেন। তিনি আরও বলেন, বাংলাদেশ পুলিশ কেবল দেশে নয়, আন্তর্জাতিকভাবে শান্তি প্রতিষ্ঠা ও মানবাধিকার রক্ষায় দক্ষতার পরিচয় দিয়েছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দেশের নারী পুলিশ সদস্যদের অবদানও আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে।মানবিক আচরণ বজায় রেখে জনগণের জান মালের নিরাপত্তা নিশ্চিত করতে সাধ্য এবং সামর্থের সবটুকু দিয়ে চেষ্টা করার জন্য পুলিশকে আহ্বান জানান সরকারপ্রধান।


























