ফটিকছড়িতে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে নিহত
- আপডেট সময় : ০৮:০৫:৫২ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬
- / ১৫২৪ বার পড়া হয়েছে
চট্টগ্রামের ফটিকছড়িতে বাস, সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে বাবা ও ছেলে নিহত হয়েছেন। দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা মহাসড়কে বিক্ষোভ শুরু করে। একইদিন নাটোরের সিংড়ায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
ফটিকছড়ির চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের পাইন্দং আমতলী এলাকায় ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেলে থাকা শাহজাহান ও তার ছেলে নিহত হন। বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বিআরটিসি বাস ও সিএনজি অটোরিকশার সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা মহাসড়কে বিক্ষোভ শুরু করে, বাসে আগুন ধরিয়ে দেয় এবং কিছু সময় যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল নিয়ন্ত্রণে আনে।
এদিকে, নাটোরের সিংড়া উপজেলায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হন। গুরুতর আহত সাইফুল ইসলামকে প্রথমে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হলেও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়, যেখানে তাকে মৃত ঘোষণা করা হয়। পুলিশ এই দুর্ঘটনার তদন্ত করছে।














