প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৫তম কারামুক্তি দিবস আজ
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫২:১৭ অপরাহ্ন, রবিবার, ১১ জুন ২০২৩
- / ২২৬৩ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৫তম কারামুক্তি দিবস আজ। ২০০৮ সালের এই দিনে ১১ মাস বন্দি থাকার পর জাতীয় সংসদ ভবন এলাকায় স্থাপিত বিশেষ সাব-জেল থেকে মুক্তি পান শেখ হাসিনা ।
২০০৭ সালে ১/১১-এর রাজনৈতিক পট পরিবর্তনের পর ক্ষমতা গ্রহণ করা সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালের ১৬ জুলাই আওয়ামী লীগ সভাপতিকে তার ধানমন্ডির বাসভবন সুধা সদন থেকে গ্রেপ্তার করা হয়।
পরে বন্দিদশায় শেখ হাসিনা অসুস্থ হয়ে পড়ায় আওয়ামী লীগ ও বিভিন্ন মহল থেকে তাকে মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি উঠলে তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনাকে মুক্তি দেয়।



























