প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হকে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ঢাকায় আনা হয়েছে
- আপডেট সময় : ১২:২৫:৫৭ অপরাহ্ন, শনিবার, ২১ অগাস্ট ২০২১
- / ১৬০৬ বার পড়া হয়েছে
প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হকে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ঢাকায় আনা হয়েছে। ঢাকার জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউটে বক্ষব্যাধী বিশেষজ্ঞ নজরুল ইসলামের অধীনে এই কথাসাহিত্যিকের চিকিৎসা চলবে।
সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহীর শাহ্ মখদুম বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেয়া হয়। তিনি এক মাস ধরে অসুস্থ হয়ে বাসায় ছিলেন। করোনার কারণে বাসায় রেখেই চিকিৎসা চলছিল তাঁর। গত সোমবার সন্ধ্যায় হাসান আজিজুল হকের ছেলে অধ্যাপক ইমতিয়াজ হাসান ফেসবুক স্ট্যাটাসে অসুস্থতার কথা জানিয়েছিলেন। স্থানীয় সাংসদ ফজলে হোসেন বাদশা ও সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের সহযোগিতায় তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হয়। এসময় তিনি সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়াও চেয়েছেন। বার্ধক্যজনিত সমস্যা ছাড়াও তাঁর হার্টে সমস্যা ও ডায়াবেটিস রয়েছে তাঁর। বর্তমানে তিনি হাইপোন্যাট্রিমিয়ায় ভুগছেন। এতে নিস্তেজ হয়ে পড়েছেন তিনি। কাউকে ঠিকমতো চিনতেও পারছেন না।














