পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির ২৪তম বর্ষপূর্তি আজ
- আপডেট সময় : ১২:১৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ডিসেম্বর ২০২১
- / ১৭১০ বার পড়া হয়েছে
পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির ২৪তম বর্ষপূর্তি আজ। ১৯৯৭ সালের এই দিনে সরকার ও জনসংহতি সমিতির মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।
১৯৯৭ সালের ২ ডিসেম্বর সরকারের পক্ষে তৎকালীন চিফ হুইপ আবুল হাসনাত আবদুল্লার সঙ্গে শান্তিচুক্তিতে স্বাক্ষর করেছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা। চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে অবসান ঘটে শান্তিবাহিনীর দীর্ঘ প্রায় দুই দশকের সংগ্রামের। স্বাভাবিক জীবনে ফিরে আসে শান্তিবাহিনীর সশস্ত্র আন্দোলনকারী সদস্যরা। শান্তিচুক্তির ফলে প্রাথমিকভাবে শান্তি বাহিনীর সদস্যরা অস্ত্র জমা দেয়। এবং সরকার তাদের সাধারণ ক্ষমা ঘোষণা করে। পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির ২৪ বছর পূর্তিতে নানা কর্মসূচি পালিত হচ্ছে।
























