নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ইসির সঙ্গে আলোচনা অর্থহীন : ফখরুল
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০২৩
- / ২৪২৪ বার পড়া হয়েছে
নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ইসির সঙ্গে আলোচনা অর্থহীন হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গুলশানে সংবাদ সম্মেলনে তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের ইস্যুতে আলাপের আমন্ত্রণ জানালেই ভেবে দেখবে বিএনপি।
দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির মঙ্গলবারের ভার্চুয়াল সভার সিদ্ধান্ত জানাতে গুলশানের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন ডাকেন বিএনপি মহাসচিব।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, অনানুষ্ঠানিক আলোচনার প্রস্তাবে নির্বাচন কমিশনের সঙ্গে কোনো আলোচনায় যাবে না বিএনপি।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কেবল তত্ত্বাবধায়ক ইস্যুতেই আলাপ হতে পারে সরকারের সাথে। সাভারে প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানকে সিআইডি পরিচয়ে বাসা থেকে তুলে নেয়ায় উদ্বেগ জানান মির্জা ফখরুল।

























