নারায়ণগঞ্জে দুই অটোরিকশার সংঘর্ষে যুবকের মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
- / ১৫৩০ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জ ও সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।
নারায়ণগঞ্জের সৈয়দপুরে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শামসুজ্জামান নামে এক যুবক নিহত হন। সকালে নাসিম ওসমান সেতুর সামনে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, সংঘর্ষের পর উল্টে যাওয়া অটোরিকশার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। আহত হয়েছেন আরও দুই যাত্রী।
অন্যদিকে, সিরাজগঞ্জের রায়গঞ্জে বিটুমিনবাহী ট্রাকের চাপায় ফুয়ারা খাতুন নামে এক নারী নিহত হয়েছেন। ভোরে ঢাকা-বগুড়া মহাসড়কের দাদপুর সাহেবগঞ্জ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে গেলে রাস্তার পাশে থাকা ওই নারী চাপা পড়েন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস মরদেহ উদ্ধার করে। ঘাতক ট্রাক জব্দ করা হয়েছে বলে জানিয়েছে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ।

























