নাদিম হ-ত্যায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে : ড.কামাল উদ্দিন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২৬:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুন ২০২৩
- / ১৮৫৬ বার পড়া হয়েছে
মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ বলেছেন, সাংবাদিক নাদিম হত্যায় যারা জড়িত এবং সহযোগিতাকারী সবাইকে আইনের আওতায় আনা হবে।
দুপুরে বকশীগঞ্জে নাদিমের পরিবারের সাথে সাক্ষাৎকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি। আরো বলেন এ ব্যাপারে সুবিচার নিশ্চিত করতে নাদিমের স্ত্রীর সঙ্গে সরকারের পক্ষ থেকে কথা বলা হয়েছে। এর আগে নিহত সাংবাদিক নাদিমের কবর জিয়ারত করেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন পুলিশ সুপার নাসির উদ্দিন আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম মৃদুলসহ আরো অনেকে। ১৪ই জুন সাংবাদিক নাদিমের উপর হামলার পরে চিকিৎসাধীন অবস্থায় ১৫ জুন সে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে মারা যায়।

























