০২:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

নতুন তিন ভাসমান এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:৪৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • / ১৫৪১ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় দেশে নতুন তিনটি ভাসমান এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) টার্মিনাল নির্মাণের পরিকল্পনা করছে সরকার। পায়রা, মংলা ও হিরণ পয়েন্টে এসব টার্মিনাল স্থাপন করা হবে এবং ২০২৯ সালের মধ্যে এগুলো চালু করার লক্ষ্য রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ তথ্য জানান।

বিদ্যুতের বর্তমান পরিস্থিতি নিয়ে মন্ত্রী বলেন, দেশে এখন বিদ্যুতের ঘাটতি রয়েছে। বিশেষ করে রাতে বিদ্যুতের চাহিদা বেড়ে যাচ্ছে। এর পেছনে অবৈধ সংযোগও বড় একটি কারণ বলে উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, সরকার দ্রুত সমাধানের জন্য কাজ করছে। তবে কিছু বিষয় সরকারের নিয়ন্ত্রণের বাইরে থাকায় সময় লাগছে। সংকট মোকাবিলায় দিনরাত কাজ চলছে বলেও জানান তিনি।

শিল্প খাতে গ্যাস ও বিদ্যুতের সমস্যা নিয়ে মন্ত্রী বলেন, সরকার ইতোমধ্যে শিল্প উদ্যোক্তাদের সঙ্গে একাধিকবার বৈঠক করেছে। কীভাবে সংকট থেকে বের হওয়া যায়, সে বিষয়ে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।

সৌরবিদ্যুৎ প্রসঙ্গে তিনি বলেন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। যেখানে যত সুযোগ ও সম্ভাবনা রয়েছে, তা কাজে লাগানো হবে। শিল্প সচল না থাকলে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাধাগ্রস্ত হবে বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজ বলেন, গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে অনেক শিল্প প্রতিষ্ঠানের উৎপাদন ৩৫ থেকে ৪০ শতাংশ পর্যন্ত কমেছে। এর দায় কে নেবে, সে প্রশ্ন তোলেন তিনি।

তিনি আরও বলেন, বিদ্যুৎ না থাকলেও শিল্প মালিকদের বিল পরিশোধ, শ্রমিকদের বেতনসহ সব খরচ চালিয়ে যেতে হচ্ছে। সরকার পরিবর্তন হলেও জনগণ ও শিল্প খাত যেন ক্ষতির মুখে না পড়ে, সে বিষয়ে কার্যকর সমাধান চান তিনি।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নতুন তিন ভাসমান এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা

আপডেট সময় : ১২:৪৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬