দুর্যোগ ব্যবস্হাপনায় শেখ হাসিনার সরকারের আবারও বিরল দৃষ্টান্ত স্থাপন :ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০২:৪০:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২০
- / ১৭৭৬ বার পড়া হয়েছে
দুর্যোগ ব্যবস্হাপনায় শেখ হাসিনার সরকার আবারও বিরল দৃষ্টান্ত স্থাপন করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিং এ মন্তব্য করেন তিনি। মন্ত্রী বলেন, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের সহায়তা, বেড়িবাঁধ মেরামতসহ সার্বিক পুনর্বাসনের নির্দেশনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন।
ক্ষতিগ্রস্ত এলাকার মানুষ করোনার পাশাপাশি ঘূর্ণিঝড়ের মতো দুটো চ্যালেঞ্জে মোকাবিলায় আওয়ামী লীগের নেতাকর্মীদের পাশে থাকার আহবান জানান । তিনি বলেন, কিছুদিন ধরে অসাবধানতা,অসচেতনতার জন্য করেনার সংক্রমণ ও মৃত্যুর হার বেড়ে চলছে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যক্ষ তত্ত্বাবধানে ঝড়ের আগে বিভিন্ন জেলার,প্রশাসন স্বেচ্ছাসেবী সংস্থা এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রায় ২৪ লাখ মানুষকে আশ্রয় কেন্দ্রে নিরাপদে নিয়ে এসেছে।


























