দুর্নীতি মামলায় বেনজীর আহমেদের বিরুদ্ধে অভিযোগ গঠন
- আপডেট সময় : ০৭:০৪:০৩ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
দুর্নীতি মামলায় পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত, যার মধ্য দিয়ে শুরু হলো মামলার আনুষ্ঠানিক বিচারকাজ।
ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক আব্দুল্লাহ আল মামুন আজ শুনানি শেষে এ আদেশ দেন। ১৩ মে সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে। দুদক জানায়, বেনজীর আহমেদ তার সম্পদ বিবরণীতে ১২ কোটি টাকার সম্পদ দেখালেও তদন্তে প্রায় ১৫ কোটি ৬৮ লাখ টাকার সম্পদ পাওয়া গেছে। এর মধ্যে স্থাবর সম্পদ ৭ কোটি ৫২ লাখ এবং অস্থাবর সম্পদ ৮ কোটি ১৫ লাখ টাকার বেশি। বেঞ্চ সহকারী সোহানুর রহমান নিশ্চিত করেছেন, আসামি বেনজীর আহমেদ পলাতক থাকায় তার পক্ষে কোনো আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন না। অভিযোগ অনুযায়ী, বেনজীর নিজের বৈধ আয়ের চেয়ে অনেক বেশি সম্পদ অর্জন করেছেন। এসব সম্পদের প্রকৃত উৎস গোপন রেখে বিভিন্ন ব্যাংক হিসাব ও ব্যাবসা প্রতিষ্ঠান মাধ্যমে স্থানান্তর ও রূপান্তর করেছেন বলে অভিযোগে বলা হয়েছে।























