ডুয়েটে অচলাবস্থা এখনো কাটেনি
- আপডেট সময় : ০৩:৫০:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়—ডুয়েটে নবনিযুক্ত উপাচার্য বিরোধী আন্দোলনের অচলাবস্থা এখনো কাটেনি। আজ অষ্টম দিনেও শিক্ষার্থীদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে অচল হয়ে আছে ক্যাম্পাস। শিক্ষার্থীদের বাধার মুখে এখনো ক্যাম্পাসে প্রবেশ করতে পারেননি নতুন ভিসি প্রফেসর মোহাম্মদ ইকবাল।
বুধবারের বৈঠক ফলপ্রসূ না হওয়ায় আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। শাবিপ্রবির অধ্যাপকের পরিবর্তে নিজেদের ক্যাম্পাস থেকেই উপাচার্য নিয়োগের দাবিতে অনড় তারা। ঈদের ছুটির আগে আজ শেষ কর্মদিবস হওয়ায় হল ছাড়ছেন সাধারণ শিক্ষার্থীরা, তবে কর্মসূচি অব্যাহত রেখেছে আন্দোলনকারীরা। আজ শিক্ষক প্রতিনিধিদের সাথে উপাচার্যের বৈঠকের কথা থাকলেও পরিস্থিতির তেমন উন্নতি হয়নি। এদিকে, যৌক্তিক দাবির আড়ালে এই আন্দোলনে জামায়াত-শিবির সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তাদের ইন্ধন রয়েছে বলে অভিযোগ উঠেছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত শাটডাউন কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে শিক্ষার্থীরা।”

























