টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৩২:০৫ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৫২৮ বার পড়া হয়েছে
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট থেকে প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। শ্রীলঙ্কার পাল্লেকেলেতে পাকিস্তানকে ২ উইকেটে হারিয়েছে ইংলিশরা।
হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে অধিনায়ক হ্যারি ব্রুক খেলেছেন ক্যাপ্টেনস নক। তার সেঞ্চুরির দাপটেই ম্যাচ হেরেছে পাকিস্তান । আর এই হারের ফলে সালমান আগার দলের সেমি ফাইনালে যাওয়া আরও কঠিন হলো। টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নামে পাকিস্তান। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৪ তোলে। দলের পক্ষে সাহিবজাদা ফারহান করেন সর্বোচ্চ ৬৩ রান। ইংল্যান্ডের হয়ে লিয়ান ডসন নেন ৩ উইকেট।জবাবে ব্যাট করতে নেমে ৫ বল বাকি থাকতেই ৮ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় হ্যারি ব্রুকের দল। তিন নম্বরে নামা ক্যাপ্টেন ব্রুক একাই ৫১ বলে করেন ১০০ । শেষের দিকে উইল জ্যাকস ২৩ বলে খেলেন ২৮ রানের ইনিংস। শেষবেলায় পাকিস্তান ভালো বল করলেও জিততে পারেনি।
























