টাঙ্গুয়ার হাওরে পরিবারের সাথে বেড়াতে গিয়ে এক শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু
- আপডেট সময় : ০৪:১৭:৪৪ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬
- / ১৫৭৭ বার পড়া হয়েছে
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে পরিবারের সাথে বেড়াতে গিয়ে পর্যটকবাহী ভ্রমণশৈলী নামে হাউসবোটের ইঞ্জিনে পড়ে সৌমাতা সরকার নিঝুম নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার বিকাল ৪টার দিকে টাঙ্গুয়ার হাওর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নিঝুম ধর্মপাশা উপজেলার কামলাবাজ গ্রামের বাসিন্দা এবং সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পরিদর্শক স্বপন চন্দ্র সরকারের মেয়ে। নিহতের স্বজন ও হাউসবোট সূত্রে জানা যায়, নতুন চালু হওয়া একটি হাউসবোটের উদ্বোধনী ভ্রমণে পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনদের নিয়ে টাঙ্গুয়ার হাওর ভ্রমণে যান তারা। হাওরে গোসল শেষে নিলাদ্রী লেকের উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় হাউসবোটের পেছনের অংশ থেকে সামনের দিকে আসছিল নিঝুম। এ সময় অসাবধানতাবশত সে হাউসবোটের চলন্ত ইঞ্জিন মধ্যে পড়ে যায়। সঙ্গে সঙ্গে ইঞ্জিন বন্ধ করলেও নিঝুম ক্ষতবিক্ষত হয়ে গুরুতর আহত হয়।পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।






















