ঝালকাঠির রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ দিন ধরে পানি সরবরাহ বন্ধ
- আপডেট সময় : ১১:৫২:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
ঝালকাঠির রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টানা ৭ দিন ধরে পানি সরবরাহ বন্ধ। চরম দুর্ভোগে পড়েছেন রোগী, স্বজন এবং হাসপাতাল সংশ্লিষ্টরা। পানি সংকটের কারণে ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা ও নিত্যপ্রয়োজনীয় স্বাস্থ্যবিধি রক্ষা কার্যক্রম।
৫০ শয্যার এই হাসপাতালে বর্তমানে শিশুসহ প্রায় ৮০ জন রোগী ভর্তি আছে। তবে, পানির পাম্প বিকল হয়ে
সাত দিন ধরে নেই পানি সরবরাহ। বিষয়টি স্বাস্থ্য প্রকৌশল বিভাগকে জানানো হয়েছে এবং তারা ইতোমধ্যে পাম্প মেরামতের কাজ শুরু করেছে। পানি না থাকায়, রোগীর স্বজনরা দূরের নলকূপ ও পুকুর থেকে বালতিতে করে পানি এনে ব্যবহার করছেন। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন ভর্তি রোগীরা।
রোগীর স্বজনদের অভিযোগ, গত চার দিন ধরে গোসল, টয়লেট ব্যবহার ও প্রয়োজনীয় পরিষ্কার-পরিচ্ছন্নতায় অবর্ণনীয় ভোগান্তি সৃষ্টি হয়েছে। এতে রোগীদের কষ্টের সাথে বেড়েছে স্বাস্থ্যঝুঁকি। সংশ্লিষ্টরা জানিয়েছে, নতুন পাম্প স্থাপন না করায় সমস্যার স্থায়ী সমাধান মেলেনা। তবে, পুকুরের পানি ব্যবহারে রোগীরা রয়েছে মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে।
স্বাস্থ্য অধিদপতরকে জানানোয় পানির পাম্পটি রিপ্লেস কারা হলেও, পানির স্তর নিচে নেমে যাওয়ায় মিলছেনা পানি। ৫৫বছরের পুরানো পাম্পটি এর আগে ২বার পুড়ে যায়। সমস্যা সমাধানে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেছে সংশ্লিষ্টরা।


























